ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই

দৈনিক রূপালী বাংলাদেশ-এর বিশেষ প্রতিনিধি লায়েকুজ্জামান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার বিকালে কর্মস্থল রূপালী বাংলাদেশ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


লায়েকুজ্জামান ১৯৬৪ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।  লায়েকুজ্জামান সম্প্রতি রূপালী বাংলাদেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে যোগদান করেন। এছাড়াও তিনি দৈনিক মানবজমিন, কালেরকণ্ঠ ও সকালের খবরে কাজ করেন। 


আগামীকাল রোববার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পৈতৃক বাড়ি ফরিদপুরের নগরকান্দায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত লায়েকুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ads
ads
ads

Our Facebook Page